,

শাহরুখের ঘোর কাটছে না সানি লিওনের

Sunny-Leoneবিনোদন ডেস্ক : চলতি মাসে বলিউডের সবচেয়ে বড় এবং গরম খবর এটাই। ‘রইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সাবেক কানাডিয়ান পর্নোস্টার সানি লিওন।

তবে খবর এখন আর খবরে নেই। সত্যি সানি শুটিং করেছেন শাহরুখের সঙ্গে। আর নিজের জীবনের বিশেষ এই সময়টাতে আবেগে আপ্লুত তিনি। শাহরুখের সৌজন্যতা আর বিনয় দেখে মুগ্ধতায় চোখে জল চলে এসেছে তার।

আর এসব কথা শেয়ার করলেন নায়িকা নিজেই। সানি বলেছেন, ‘প্রত্যেক দিন যে স্বপ্নটা দেখতাম, শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে সেটাই পূরণ হলো। এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে মেকআপ করতে করতে চোখে জল এসে গিয়েছিল। শাহরুখ ভীষণ ভালো মানুষ এবং প্রফেশনাল। আমি এতটাই বোকা যে, ওনার সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম। উনি নিজে সবকিছু সাবলীল করে দিলেন।’

সানি আরো বলেন, ‘তার সাথে অভিনয় করা শেষ। কিন্তু আমার ঘোর কাটছেই না। এই প্রথম কোনো অভিনেতার জন্য আবেগে প্রায় কেঁদে ফেলেছিলাম আমি।’

প্রসঙ্গত, শাহরুখ খানের আপকামিং চলচ্চিত্র ‘রইস’-এর একটি আইটেম গানে দেখা যাবে সানিকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে