,

যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছেন সাকিব

sakibস্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াহস দলের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এবারের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। সে সুবাধে যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ পেতে যাচ্ছেন সাকিব আল হাসান।

সিপিএলের চতুর্থ আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলবেন সাকিব। ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকান দলটি। সাকিবের সঙ্গে এ দলটিতে রয়েছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও আন্দ্রে রাসেল।

যুক্তরাষ্ট্রে সাকিবের দলের প্রথম ম্যাচ ৩০ জুলাই। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া জাকস। পরদিন একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে জ্যামাইকা তালাওয়াস। ২০১৩ সালে সাকিবের বর্তমান দল সিপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল। তবে সেবার সাকিব বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন। ২০১৪ সালে একই দলের বিপক্ষে সাকিবের খেলার কথা থাকলেও ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র পাননি সাকিব।

উল্লেখ্য, ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ফ্লোরিডার লাউডারহিল স্টেডিয়ামে সিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ