,

৪ ছক্কার আড়ালে স্যামুয়েলের অনাকাঙ্খিত কান্ড !

Capture7 শেষ ওভারে ক্রিজের একপ্রান্তে দাঁড়িয়ে কার্লোস ব্রেথওয়েস্ট একের পর এক ছক্কা হাকিয়ে জয়ের পানে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। ঠিক তখনই অপরপ্রান্তে অবাক কা- ঘটিয়ে চলেছেন স্যামুয়েল। নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ইংল্যান্ডের বোলার বেন স্টোকসকে।
ঘটনাটি স্বীকারও করেছেন ফাইনালের ম্যাচ সেরা মারলন স্যামুয়েল। এর জন্যে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জমিমাণাও গুনতে হবে। কারণ তিনি যে কা- ঘটিেিয়ছেন তা আইসিসির আচরণবিধির ২.১.৪ ধারা অনুচ্ছেদ ভঙ্গ করার ঘটনা। তাই স্যামুয়েলস দোষী সাব্যস্ত হয়েছেন। যদিও স্যামুয়েলসের লেভেল-১ অপরাধের জন্য আনুষ্ঠানিক ভর্ৎসনা ও ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ কর্তন করার জরিমানার বিধান রয়েছে।
ক্রিকবাজ জানিয়েছে, শেষ ওভারে রান তাড়া করার সময় ইংল্যান্ডের পেসার বেন স্টোকসের উদ্দেশ্যে গালিগালাজ ও আক্রমণাত্মক ভাষায় কথা বলেন স্যামুয়েলস। পরে স্যামুয়েলস দোষ স্বীকার করেন এবং শাস্তি মেনে নেন। তাই পরে আর আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে ঐ ফাইনাল ম্যাচে স্যামুয়েল শেষ পর্যন্ত ৮৮ রানে অপরাজিত ছিলেন। আর জয় পায় ওয়েস্টইন্ডিস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ