বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরকে ধন্যবাদ জানালেন ব্রাফেট

during the ICC World Twenty20 India 2016 Final match between England and West Indies at Eden Gardens on April 3, 2016 in Kolkata, India.

স্পোর্টস ডেস্ক : জয়ের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছিলেন ইংলিশ অধিনায়ক মরগান। ৬ বলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৯ রান। এমন টার্গেট ছুতে পারবে ক্যারিবীয়রা, তাও আবার অখ্যাত ব্রাফেটের হাত ধরে, তা কল্পনা করেনি কেউ। কেউ হয়তো আশাবাদী ছিলেন, স্যামুয়েলসকে নিয়ে, যদি তিনি স্ট্রাইক পান।

তবে টি২০ বিশ্বকাপের ফাইনালে স্যামুয়েলসের স্ট্রাইকের প্রয়োজন হয়নি শেষ ওভারে। যা করার করেছেন কার্লোস ব্রাফেট। ইংল্যান্ডের বেন স্টোকসের করা শেষ ওভারে টানা চার ছক্কা হাঁকিয়ে অলৌকিক জয় উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। গোটা ক্যারিবীয়ান দ্বীপসহ ক্রিকেট বিশ্বে চলছে ব্রাফেট বন্দনা।

তবে যাকে ঘিরে এই উন্মাদনা, সেই ব্রাফেট স্মরণীয় ফাইনাল ম্যাচ শেষ অনেকটাই নির্লিপ্ত। বেশী ধন্যবাদ দিয়েছেন মারলন স্যামুয়েলসকে। ইডেন গার্ডেনে ম্যাচ শেষ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রাফেট বলেন, ‘ধন্যবাদ ঈশ্বরকে। এমন একটি রাত উপহার দেয়ার জন্য। তবে সত্যিই বিস্ময়কর ইনিংস খেলেছেন মারলন। তার দায়িত্বশীল ইনিংসের জন্যই জিতেছি আমরা। বলে বোঝাতে পারব না, কি যে ভালো লাগছে।’

বিকেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা গেছে উইন্ডিজ যুবাদের হাতে। এবার গেইলরা জিতল টি২০ বিশ্বকাপের দ্বিমুকুট। ব্রাফেট এতে বেশ চমকিত, ‘সত্যিই অসাধারণ। অনূর্ধ্ব-১৯ করেছে, মেয়েরাও পেরেছে এবং সবশেষে আমরা’।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত