,

রোনালদোর গোলে বার্সাকে হারিয়ে এল ক্লাসিকো জিতল রিয়াল

2স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মাঠে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় এল ক্লাসিকোতে শনিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পেই পারল না মেসি-নেইমাররা। রোনালদোর গোলে ২-১ ব্যবধানে এল ক্লাসিকো জিতল ১০ জনের দল পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ। এই জয়ে আগের হারের প্রতিশোধটাও ভালোমতো নিল জিদান শিবির। কোচিং ক্যারিয়ারে প্রথম এল ক্লাসিকো জয়ের স্বাদ পেলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। অন্যদিকে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হারের মুখ দেখল বার্সা। শেষবারের মতো তারা হেরেছিল গত তিন অক্টোবর। ছয় মাস পর সেই রেকর্ড ভাঙল রিয়াল। উড়তে থাকা বার্সাকে মাটিতে নামালো রোনালদো-বেনজেমারা।

হারলেও পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট কাতালানদের। আর ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগের ম্যাচে রিয়াল বেটিসকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭১।

১০ মিনিটেই প্রথম গোলের সুযোগ পায় বার্সা। তবে পেনাল্টি বক্সে নেইমারের দুর্দা্ন্ত ক্রস আয়ত্বে নিতে পারেনি সুয়ারেজ। পায়ের ফাঁক গলে বল চলে যায়। গোলের সুবর্ণ সুযোগ হারায় কাতালান শিবির। এরপর প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছে, তবে গোলের দেখা পায়নি কোন দলই।

দ্বিতীয়ার্ধেও বল দখলের আধিপত্য ছিল বার্সেলোনার। ৫৩ মিনিটে গোল পেতে পারত বার্সা। তবে বক্সের ভেতর থেকে মেসির আলতো করে ভাসিয়ে দেয়া বল অনেক কষ্টে ঝাপিয়ে পড়ে কর্ণারের বিনিময়ে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক।আফসোসের গর্জন ওঠে গোটা ন্যু ক্যাম্পে।

তবে মিনিট তিনেক পর ন্যু ক্যাম্পে উল্লাসের উপলক্ষ্য বয়ে আনেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। ইভান র‌্যাকিটিকের কর্ণার কিকে বুলেট গতির হেডে রিয়ালের জাল কাঁপান তিনি। করার কিছুই ছিল না রিয়াল গোলরক্ষকের। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন শুধু। স্কোর বার্সা ১, রিয়াল ০।

গোল হজম করা রিয়াল তখন বেশ মরিয়া। তবে মিনিট ছয়েকের মধ্যেই গোল শোধ দেয় জিদান শিবির। বক্সের বাইরে থেকে মার্সেলো ক্রস দেন ক্রুসকে। ক্রুস শট নিয়েছিলেন বার্সা পোস্টেই। তবে তা বার্সা খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিরর্তন হয়। সেই সুযোগে বল শূন্যে থাকা অবস্থায় দুর্দান্ত বাইসাইকেল কিকে বার্সেলোনার গোলপোস্ট কাঁপান রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচে ফেরে সমতা (১-১)।

৮০ মিনিটে বেলের হেডে গোলের দেখা পেয়েছিল রিয়াল। তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। এর মিনিট দুয়েক পর বক্সের সামান্য বাইরে থেকে রোনালদোর আগুনে শট পোস্টে লেগে চলে যায় উপর দিয়ে। ৮৩ মিনিটে কপাল পোড়ে রিয়ালের। দ্বিতীয়বারর মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস (লাল কার্ড)।

১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল তখন অনেকটা চাপে। তবে ৮৫ মিনিটে সেই চাপ কিছু মুক্ত করেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। ডান প্রান্ত থেকে গ্যারেথ বেলে উড়ন্ত ক্রসে গোল করেন তিনি। ২-১ এ লিড নেয় রিয়াল।

শেষ অবধি গোল শোধ দিতে পারেনি বার্সা। ন্যু ক্যাম্পে ২-১ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে জিদান শিবির। অথচ এই রিয়ালের সঙ্গে এর আগে শেষ চারবারের মোকাবেলায় বার্সা ছিল অপরাজিত। এই ম্যাচে একটি গোল পেলেই মেসি ছুতেন ৫০০ গোলের মাইলফলক। কিন্তু কিছুই হলো না। ব্যর্থ মনোরথেই ন্যু ক্যাম্প ছাড়তে হলো বার্সা সমর্থকদের।

ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় কিছুদিন আগে পৃথিবী ছেড়ে যাওয়া সাবেক বার্সেলোনা কিংবদন্তী ফুটবলার ইয়োহান ক্রুইফ। সবার চোখই ছিল ভেজা। বার্সেলোনা ক্রুইফের জন্যই ম্যাচটি জিততে চেয়েছিল। তবে শেষ অবধি পারেনি তারা। রোনালদোর গোলে ন্যু ক্যাম্পে অনেকদিন পর উৎসব সারল লস ব্লাঙ্কস শিবিরই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ