,

অজয়ের সঙ্গে জুটি বাধছেন এষা!

1459601986বিনোদন ডেস্ক : অজয় দেবগানের নতুন ছবি ‘বাদশাহো’-এর শুটিং খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করছেন মিলান লুথারিয়া। প্রথমদিকে ছবির নায়িকা হিসেবে কারিনাকে পাকাপাকি করা হয়। কিন্তু শিডিউল না মেলায় কারিনাকে বাদ দিতে বাধ্য হন পরিচালক। এরপর প্রিয়াংকা চোপড়াকে নেয়া হয় ছবির প্রধান নায়িকা চরিত্রে।

কিন্তু অজয় দেবগানের পরামর্শে প্রিয়াংকাকেও এ ছবি থেকে বাদ দেয়া হয়। এরপর নার্গিস ফকরি জায়গা করে নেন চরিত্রটির জন্য। কিন্তু অবশেষে তাকে হটিয়ে নিজের কারিশমা দেখিয়ে এ ছবির নায়িকা হিসেবে জায়গা করে নিয়েছেন এষা গুপ্তা। এরই মধ্যে অজয় দেবগানের বিপরীতে তাকে পাকাপাকি করা হয়েছে। পরিচালক মিলান লুথারিয়া ও অজয় দেবগান দুজন মিলেই এষাকে নির্বাচন করেছেন।

এ চরিত্রটির জন্য শতভাগ এষা সঠিক বলেই মনে করছেন তারা। বিষয়টি নিয়ে বেশ চটেছেনও নার্গিস ফকরি। কিন্তু তাতে কিছু যায় আসেনি। শেষ হাসি হাসলেন এষা।

এ ছবিটি নিয়ে দারুণ উত্তেজিতই এ অভিনেত্রী। এ বিষয়ে এষা গুপ্তা জানান, কাকে নেয়া হয়েছিলো অথবা বাদ দেয়া হয়েছে এ নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি আনন্দিত এরকম একটি ছবিতে কাজ করতে যাচ্ছি বলে। নিজের শতভাগ দিয়েই এখানে কাজ করার চেষ্টা করবো। আশা করছি, ভালো কিছু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে