,

স্বাধীনতা কাপে ব্রাদার্সের শুভ সূচনা

Brotherস্পোর্টস ডেস্ক : নয় বছর আগে আবাহনীর হয়ে খেলতে ঘানা থেকে বাংলাদেশে এসেছিলেন আউডু ইব্রাহিম। টানা সাত মৌসুম আকাশি-নীল জার্সিতে খেলা এই ফরোয়ার্ড এবার যোগ দিয়েছেন ব্রাদার্স ইউনিয়নে। কমলা জার্সিতে আজ প্রথম নেমেছিলেন মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপে। যদিও ব্রাদার্সের হয়ে প্রথম ম্যাচটি রাঙিয়ে নিতে পারলেন না গোল করে, তবে দল জিতেছে এতেই যেন সন্তুষ্ট।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ স্বাধীনতা কাপের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স। এই ম্যাচ দিয়েই আবারও এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরলেন কোচ মহিদুর রহমান মিরাজ। ওয়ারী ক্লাবের কর্মকর্তা হিসেবে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অপরাধে বহিষ্কৃত হন তিনি।
এক বছর পর প্রিমিয়ারে ওঠা উত্তর বারিধারার সঙ্গে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে এক সময়ের ঐতিহ্যবাদী গোপীবাগের দল ব্রাদার্সকে। ম্যাচের ৫০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উত্তর বারিধারার ফয়সাল আহমেদ শিতুল। কিন্তু দশ জনের দলের সঙ্গেও আধিপত্য দেখাতে পারেনি ব্রাদার্স।
ম্যাচের ৩২ মিনিটে ব্রাদার্স মিডফিল্ডার মেজবাহর শট বারিধারার ডিফেন্ডার আরিফুলের গায়ে লেগে ঢোকে জালে। তবে আত্মঘাতীয় নয় গোলটি মেজবাহকেই দিয়েছেন রেফারি। আর ম্যাচের ৮৪ মিনিটে ৮৪ মিনিটে এনকোচা কিংসলে মাঝমাঠ থেকে বল একা টেনে নিয়ে ঢোকেন বক্সে। নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের জোরালো শট গোলরক্ষক রাজীবের হাতে লেগে জালে জড়ায়।

আগামীকাল বিকেল সাড়ে চারটায় শেখ জামাল খেলবে মোহামেডানের বিপক্ষে। পরের ম্যাচটিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় আবাহনীর প্রতিপক্ষ ফেনী সকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে