,

ওবামার মেয়েদের জার্সি পাঠালেন মেসি

b-messi-স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে অগুনতি ভক্ত লিওনেল মেসির। তাঁর একটা সই পেলে, তাঁর সঙ্গে একটা ছবি তুলতে পারলেই সবাই বর্তে যায়। এর মধ্যেও মেসি যখন কাউকে নিজের জার্সি পাঠিয়ে দেন, বুঝে নিতে হবে সেই দুজন একটু ‘স্পেশাল’ কেউ। সাশা ও মালিয়া নামে এই দুজন আসলেই আলাদা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে বলে কথা!

ব্যাপারটার শুরু গত সপ্তাহে। আর্জেন্টিনায় একটা সফরে গিয়েছিলেন ওবামা। সেখানেই বলেছিলেন, তাঁর দুই মেয়ে মেসির দারুণ ভক্ত। আর্জেন্টিনা ফরোয়ার্ডের সঙ্গে দুজন দেখাও করতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে, মেসি সে সময় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ছিলেন চিলিতে। তার চেয়েও বড় সমস্যা, ওবামার দুই মেয়েও তাঁর সঙ্গে আর্জেন্টিনা যাননি।

মেসির কানে অবশ্য কথাটা গিয়েছিল। কিন্তু শিগগিরই যে চাইলে দুই তরুণী ভক্তকে দেখা দেবেন, সে উপায় নেই। কোপা আমেরিকা খেলতে জুনে যুক্তরাষ্ট্রে যাবে আর্জেন্টিনা, সেটিরও মাস তিনেক বাকি। মেসি তাই আর দেরি করেননি, মার্কিন প্রেসিডেন্টের দুই মেয়েকে পাঠিয়ে দিলেন নিজের সই করা জার্সি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে