,

দুই বছর নিষিদ্ধ শেহজাদ-আকমল

pakistanস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশকাপেও ব্যর্থ পাকিস্তান দল। আর এ দলের এ ব্যর্থতার পর দেশে ফিরে বোর্ডের কাছে বিপর্যয়ের রিপোর্ট পেশ করেন কোচ ওয়াকার ইউনিস। এ রিপোর্টের প্রেক্ষিতে বিশ্বকাপ চলাকালীন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের জন্য ওপেনার আহমেদ শেহজাদ ও উমর আকমলকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পিসিবি।

রিপোর্টে ওয়াকার বলেন, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, এশিয়া কাপেও আফ্রিদি একেবারেই সিরিয়াস ছিলেন না। শুধু তাই নয়, দলের অনুশীলন ও মিটিংয়েও সবসময় থাকতেন না আফ্রিদি। এর ফলে দলের দুই সিনিয়র ক্রিকেটার শেহজাদ ও উমর আকমল যথেচ্ছা শৃঙ্খলা ভেঙেছেন।

ওয়াকার আরো বলেন, দলের সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ টিম ম্যানেজমেন্টের কাছে চোট লুকিয়েছেন। বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাফিজ চোটের কথা টিম ম্যানেজমেন্টকে জানাননি।

উল্লেখ্য রিপোর্টে দলকে ঢেলে সাজানোর জন্য পিসিবিকে পরামর্শও দিয়েছেন ওয়াকার ইউনিস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে