ছবির খরায় সোনম!

SonamKapoorবিনোদন ডেস্ক : বেশ দুশ্চিন্তায় আছেন সোনম। সেই যে ‘নীরজা’ ছবিতে অভিনয় করলেন, এরপর আর কোনো ছবি হাতে নেন নি। বিষয়টি নিয়ে বেশ চাপের মধ্যে আছেন বলে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোনম কাপুর।

রাম মাধবানির ছবি ‘নীরজা’য় অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। ছবিটিতে নিপুণ দক্ষতায় বাস্তব জীবনের এক চরিত্র ফুটিয়ে তুলেছেন সোনম। ছবিতে নিজের জীবন বাজি রেখে একটি হাইজ্যাক হওয়া বিমানের অন্য যাত্রীদের জীবন বাঁচান তিনি। কিন্তু, এরপর আর একটি ছবিও হাতে নেন নি তিনি। বিষয়টি নিয়ে চিন্তিত সোনম জানিয়েছেন, ‘না, আমি কিছুতেই নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি এবং এটা না করার জন্য আমি চাপের মধ্যে আছি।’

ছবিতে অভিনয়ের ক্ষেত্রে মেয়েদের অবস্থান সুদৃঢ় হয়েছে মেনে নিয়ে সোনম জানিয়ে দেন, তবুও তাঁর মনে হয় এখানে অভিনেত্রীদের বিরুদ্ধে বৈষম্য রয়েই গেছে। প্রদেয় অর্থের বিষয়ে তিনি জানান, ধীরে ধীরে অবস্থা পরিবর্তিত হচ্ছে। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি আপনাকে কত টাকা দিচ্ছে, ব্যাপার সেটা নয়। ব্যাপার হলো, দর্শক ছবিটি দেখতে চাইছে কিনা।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত