,

এ কেমন আম্পায়ারিং!

download (57)ডাগআউটে বসে বিশ্বাসই করতে পারছিলেন না ড্যারেন স্যামি-ডোয়াইন ব্রাভোরা। কোমরের বেশ ওপরে সরাসরি আসা বলটা যে নো বল ছিল, তা নিয়ে দ্বিমত করার মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। কিন্তু আম্পায়ার যেন ছিলেন অন্য জগতে। নিশ্চিত একটি নো বল ও ফ্রি-হিট থেকে বঞ্চিত হলো ওয়েস্ট ইন্ডিজ। ফলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠল অবধারিতভাবেই।

ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১তম ওভারে। বোলিং করছিলেন রবীন্দ্র জাদেজা। বোলিং করছিলেন লেন্ডল সিমন্সকে। একটি ছয় ও একটি চার খাওয়ার পর জাদেজার শেষ বলটা ছিল ফুলটস। সিমন্সের কোমড়ের বেশ ওপরে। কিন্তু আম্পায়াররা সেটাকে বৈধ বলেই বিবেচনা করেছেন। ডাগআউটে বসে ব্যাপারটি কিছুতেই মানতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বলটি নো ঘোষণা করলে একটি বাড়তি রানের পাশাপাশি ফ্রি-হিট থেকে বাউন্ডারি হাঁকানোর সুযোগ পেতেন উইন্ডিজ ব্যাটসম্যানরা।

অথচ ভারতের ইনিংসের সময় দেখা গেছে ভিন্ন চিত্র। ওয়েস্ট ইন্ডিজের বোলারের একটি বাউন্সারে নো বল ডাকেননি আম্পায়ার। কিন্তু বিরাট কোহলি আম্পায়ারের দিকে তাকিয়ে আপিল করার পরই নো বল ডেকেছিলেন আম্পায়ার ইয়ান গোল্ড।

এবারের বিশ্বকাপে আরো বেশ কয়েকবার তৈরি হয়েছিল আম্পায়ারিং বিতর্ক। আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরও সেই বিতর্ক হয়তো আরো জোড়ালো হবে। ভারতকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে আম্পায়াররাও সহায়তা করেন কি না, সেই প্রশ্নও উঠবে নতুন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে