,

দীর্ঘদিন পর বড়পর্দায় ফেরদৌস-মৌসুমী জুটি

photo-1459347220বিনোদন প্রতিবেদক : আগামী ১ এপ্রিল মুক্ত পাচ্ছে চলচ্চিত্র ‘মন জানে না মনের ঠিকানা’। ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় আসছেন ফেরদৌস ও মৌসুমী জুটি।

পরিচালক মুশফিকুর রহমান গুলজার ছবিটি সম্পর্কে বলেন, ‘ফেরদৌস ও মৌসুমী জুটিকে বহুদিন পর বড়পর্দায় দেখতে পারবে দর্শক। বাংলাদেশের দর্শকদের কাছে এই জুটির আলাদা একটা কদর আছে। এ ছাড়া নায়ক রাজ রাজ্জাকের মতো শক্তিশালী অভিনেতাও আছেন এই ছবিতে। বর্তমান সময়ে আলোচনায় থাকা দুই নায়িকা পরী মণি ও শিরিন শিলার বিপরীতে অভিনয় করেছেন নবাগত তানভীর ও সাজ্জাদ। তাঁরাও অনেক ভালো অভিনয় করেছেন।’

ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, ‘নায়িকা মৌসুমী ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে যে আদালতের একটি জটিল মামলা নজরে পড়ে তার। দুই বোনের একজনের নামে একটি খুনের অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু সমস্যা হচ্ছে তাদের শরীর একসঙ্গে জোড়া লাগানো থাকে। একজনকে জেলে পাঠালে দুজনকেই একসঙ্গে পাঠাতে হবে। এমন একটি অবস্থায় মৌসুমী মামলাটি আবারও শুরু করেন এবং প্রমাণ করেন খুনের আসল কাহিনী। আর ফেরদৌস এই ছবিতে খুবই ছোট ও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন। এখানে ফেরদৌস ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারছিলাম না। সব মিলিয়ে ছবিটি অনেক ভালো হয়েছে। আশা করি দর্শকদের ছবিটি ভালো লাগবে।’

সারা দেশে মোট ৫০টি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিতে ফেরদৌস ও মৌসুমী ছাড়া আরো অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, আফজাল শরীফ, শহিদুল আলম সাচ্চু, শামস সুমন, সাজ্জাদ, তানভীর প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে প্রিয়জন কথাচিত্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে