,

হানির প্রতি দুর্বল সানি !

745465বিনোদন ডেস্ক : গত দুই বছর নিজের গান দিয়ে বলিউডে একটি শক্ত অবস্থান গড়েছেন সংগীত তারকা হানি সিং। শুধু অডিওই নয়, বলিউড ছবির প্রচারনায়ও হানির উপস্থিতিও ছবির ব্যবসা সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অমিতাভ থেকে শুরু করে শাহরুখ, অক্ষয়, কারিনা, অজয় দেবগনসহ অনেক তারকার সঙ্গেই বিভিন্ন ছবির গানে পারফর্মও করেছেন হানি।

অন্যদিকে পর্ণো জগত থেকে বলিউডে নাম লিখিয়ে একই সময়ে সফলতা পেয়েছেন সানি লিওনও। ‘চার বোতল ভোডকা’ শীর্ষক গানে এক সঙ্গে পারফর্মও করেছেন হানি ও সানি। তবে এবার নতুন খবর চাউর হয়েছে বলিউড পাড়ায়। আর সেটা হচ্ছে হানির প্রেমেই পড়েছেন সানি। সম্প্রতি মিডিয়ার সামনে এমন বক্তব্যই দিয়েছেন সানি। আর সেটা খোদ নিজের স্বামীর সামনেই। গত দুই মাস ধরে হানি সিং মানসিকভাবে অসুস্থ রয়েছেন। আর এ কারণে সব ধরনের কাজ থেকেও দূরে সওে ছিলেন তিনি। সম্প্রতি হানিকে তার বাড়িতে স্বামীসহ দেখতে আসেন সানি লিওন।

হানির সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান তিনি। আর বাড়ি থেকে বের হতেই মিডিয়ার মুখোমুখি হন এ অভিনেত্রী। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামীও। হানিকে কেমন দেখলেন? মিডিয়ার এমন প্রশ্নের উত্তরে সানি বলেন, হানি আমার খুব প্রিয় বন্ধু। তিনি অনেক দিন ধরে অসুস্থ, তাই দেখতে এসেছি। এখন তার অবস্থা অনেকটাই স্বাভাবিক।

এটা দেখে ও জেনে ভালো লেগেছে। মজা করতে করতে তিনি বলেন, হানি সিংয়ের গান আমাকে সবচেয়ে বেশি টানে। বলতে পারেন আমি তার প্রেমে পড়ে আছি। এই দূর্বলতার কথা আমার স্বামীও জানেন। বিয়ে না করে থাকলে নিশ্চিত আমি হানিকে প্রেমের প্রস্তাবও দিয়ে দিতাম। সে যাই হোক, দোয়া করি যেন সবার প্রিয় হানি সিং খুব শিগগিরই নতুন নতুন গান নিয়ে আমাদের সামনে হাজির হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে