,

কিউইদের উড়িয়ে দিয়ে ফাইনালে ইংলিশরা

238929স্পোর্টস ডেস্ক : টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আসরেরর দুই ‘কালো ঘোড়া’র দৌড়ে শেষ পর্যন্ত জয়ী হলো ইংলিশরাই। টস ভাগ্যই যেন শেষ পর্যন্ত ম্যাচ ভাগ্যে পরিণত হলো।

বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলার স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

বিশাল এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার দৌড়ে এগিয়ে গেল ইংলিশরা। আর সুপার টেনে অসাধারণ ক্রিকেট খেলে অপরাজিত থাকা কিউইদের জয়রথ থামল সেমিতেই।

টস জিতে ইংলিশ ক্যাপ্টেন ইয়ান মরগানের আমন্ত্রণে ব্যাট হাতে শুরুটা ভালো করলেও শেষের দিকে তালগোল পাকিয়ে ফেলে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত কলিন মুনরোর ৪৬, কেইন উইলিয়ামসনের ৩২ ও কোরি অ্যান্ডারসনের ২৮ রানে ভর করে ৮ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ গড়ে কিউইরা।

ইংলিশদের হয়ে বেন স্টোকস ২৬ রান দিয়ে একাই তুলে নেন ৩ উইকেট।

জবাবে মাঠে নেমে শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলিস। দুই প্রান্ত থেকে একাধারে পিটিয়ে পাওয়ার প্লে-তেই জয়ের ভিত তৈরি করে ফেলেন দুই ওপেনার।

তবে মিচেল স্যান্টনার তাতে বাধ সাধেন। যেন হারার আগে হারতে চান না তিনি। দলীয় ৮২ রানের মাথায় ১৯ বলে ২০ রান করা হেলিসকে ফেরান তিনি।

দলীয় ১১০ রানের মাথায় অপর ওপেনার জেসন রয়কে ফেরান ইশ সোধি। তার ৪৪ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংসই কিউইদের ম্যাচ থেকে ছিটকে দেয় তা আর বলার অপেক্ষা রাখে না।

রয়ের পর মাঠে নেমে ইংলিশ ক্যাপ্টেন ইয়ান মরগানও সুবিধা করতে পারেননি। প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘর মুখি হন তিনি।

শেষ পর্যন্ত জস বাটলারের ১৭ বলে ৩২ আর জো রুটের ২২ বলে ২৭ রানের সুবাদে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেন ইংলিশরা।

জেসন রয় ৪৪ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন।

বৃহস্পতিবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল ৩ এপ্রিল ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে