,

হিথ স্ট্রিকই থাকছেন বোলিং কোচ

Hithস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বোলিং কোচ হিসেবে হিথ স্ট্রিকের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাসকিন-মুস্তাফিজদেরকে তিনিই বোলিং নিয়ে দিক নির্দেশনা দিবেন। কোচ স্ট্রিক নিজেই এ কথা জানিয়েছেন।

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। তাকে আবার নতুন করে বাংলাদেশ দলের বোলিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে কোচ স্ট্রিক বলেন, ‘বিসিবি আমাকে অনুরোধ করেছে থেকে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত আমিও আরও কয়েক বছরের জন্য বাংলাদেশে থাকতে রাজি হয়ে গেলাম। কারণ, এই দলটির সঙ্গে কাজ করতে গিয়ে আমিও বেশ মজা পেয়েছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে নিজ দেশ জিম্বাবুয়ে যাওয়ার কথা রয়েছে হিথ স্ট্রিকের। সেখান থেকেই তিনি সরাসরি যোগ দেবেন আইপিএলের নবম আসরের গুজরাট লায়ন্সের কোচ হিসেবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের যেহেতু এই সময়ের মধ্যে কোন আন্তর্জাতিক ব্যস্ততা নেই, সে কারণে দেড় মাসের জন্য আইপিএলে আমার গুজরাটের হয়েও কাজ করতে কোন বাধা নেই।’

আগামী ৯ এপ্রিল থেকে আইপিএল-এর নবম আসর শুরু হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে