,

রুটিও বানাতে পারেন কারিনা!

S1ZZoGbবিনোদন ডেস্ক : পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কী? তালিকাটা যত দীর্ঘই বানান, যদি তাতে রুটির কথা না থাকে, অসম্পূর্ণই থেকে যাবে!
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি যে বেলন দিয়ে কায়দা করে ময়দার দলাকে গোল গোল রুটিতে রূপ দেওয়া। সেই ‘বিস্ময়কর প্রতিভা’র দেখা মিলল কারিনা কাপুরের মধ্যে। সম্প্রতি নতুন ছবি কি অ্যান্ড কার প্রচারণায় কারিনা কাপুর গোল করে রুটি বানিয়ে দেখিয়েছেন!
প্রচারণার অস্ত্র হিসেবে এই রুটি-রহস্যের কারণ জানতে হলে কি অ্যান্ড কার গল্পটি জানতে হবে। এই ছবিটি এখনকার শহুরে সমাজের এক দম্পতির গল্প। ফ্ল্যাটবাসী যে দম্পতির মধ্যে বাড়ির ‘কর্তা’র ভূমিকায় স্ত্রী, আর স্বামী যেখানে ‘গৃহকর্ত্রী’। ছবিতে অর্জুন কাপুরকে দেখা যাবে ‘রন্ধন–পটু’ এক স্বামীর ভূমিকায়, রান্নাঘরটাই যাঁর ভালো লাগার জায়গা।
এই ছবির জন্য লম্বা সময় ধরে রান্না শিখেছেন অর্জুন। কিন্তু কারিনা বলছেন, ‘হায়, আমি কি আর পারি না!’ ছবির প্রমোর শুটিংয়ে অর্জুন আর কারিনা দুজনকেই রুটি বেলতে দেখা গেল। তাতে কিন্তু কারিনা হারিয়েই দিলেন অর্জুনকে।
যেন এই বার্তাটা দিতে চাইলেন, নারী চাইলে পুরুষদের মহলে ঢুকে যেতে পারেন অনায়াসে। কিন্তু পুরুষ সামান্য রুটি বানাতেই ভ্যাবাচেকা খেয়ে যায়। রুটি বানানো অত সহজ নয় মশাই! বলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে