,

ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলেন সৌম্য!

1395740_WIDE_FULLSCREENস্পোর্টস ডেস্ক : জাতীয় দলে জায়গা পাওয়ার পর সব মিলিয়ে ভালোই খেলছিল বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেন নি তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন সৌম্য সরকারের পারফরম্যান্সের এই অধপতন? – এর ব্যাখ্যা দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক।
গণমাধ্যমকে তিনি জানান, মূলত মনোসংযোগের অভাবেই নিজেকে মেলে ধরতে পারছেন না সৌম্য। তিনি বলেন, ‘সৌম্য অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোনে কথা বলে, বলতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। বলতে পারেন, সবকিছুর একটা সীমা থাকে, আমি সেটা লক্ষ্য করেছি। সৌম্যকে বলেছি- দেখো তুমি যদি এটা এখনই নিয়ন্ত্রণ না করো, তাহলে তোমাকে অনেক বেশি মূল্য দিতে হবে।’
সৌম্য সরকারকে এই ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল। তিনিও নিজেকে শুধরে নেয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু, কথা রাখেননি সৌম্য। ওই বোর্ড পরিচালক বলেন, ‘ফোনালাপের ব্যাপারে সৌম্য সরকার আমাকে কথা দিয়েছিলো। বলেছিলো, ভাই, সব বাদ দিয়ে দেবো। কিন্তু, টি-টোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হওয়া এই ওপেনারের পারফরম্যান্সে বোর্ড ক্ষুব্ধ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে