‘বাদশা’র টানে কলকাতায় নুসরাত ফারিয়া

jeetবিনোদন প্রতিবেদক : ‘আশিকী’ খ্যাত নুসরাত ফারিয়া এখন কলকাতায়। সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি সেখানে পৌঁছান। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘বাদশা’ ছবির শুটিংয়ে অংশ নিতেই তার কলকাতা গমন।

গত ১২ মার্চ থেকে টানা পাঁচ দিন রাজধানী ঢাকাসহ আশেপাশের বেশ কিছু লোকেশনে ‘বাদশা’র প্রথম লটের চিত্রধারণের কাজ চলে। এতে কলকাতার নায়ক জিৎ এর সঙ্গে অংশ নেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়াও ছিলেন ভারতের শ্রদ্ধা দাস।

এদিকে ২৭ মার্চ থেকে কলকাতায় শুরু হয়েছে ‘বাদশা’ দ্বিতীয় লটের শুটিং। এতে অংশ নিতে রোববার রাতে ঢাকা ত্যাগ করেন নুসরাত ফারিয়া। অবশ্য তার আগেই গত ২৬ মার্চ কলকাতায় পৌঁছেছেন ছবির আরেক অভিনেতা ফেরদৌস। দ্বিতীয় লটের শুটিং শেষে ছবির পুরো ইউনিট যাবে লন্ডনে। সেখানে শেষ লটের দৃশ্যধারণ করা হবে।

‘বাদশা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন জিৎ। তার বিপরীতে শ্রেয়া চরিত্রে নুসরাত ফারিয়া ও প্রিয়া চরিত্রে শ্রদ্ধা দাস অভিনয় করছেন। ছবির গল্পে দেখা যাবে, ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মান্নার ভীষণ ভক্ত জিৎ। সে বিশেষ একটি লক্ষ অর্জনের জন্য কাজ করছে। অন্যদিকে তাকে ভালোবাসে নুসরাত ফারিয়া ও শ্রদ্ধা। ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস।

উল্লেখ্য, ‘বাদশা’ ছবিটি পরিচালনা করছেন ভারতের বাবা যাদব। এটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত