,

এপ্রিলেই শীর্ষে উঠে যাবে আর্জেন্টিনা

argentina20160328165532স্পোর্টস ডেস্ক : গত কিছুদিন ধরে ফুটবল বিশ্বে বিস্ময়ই তৈরি করেছিল বেলজিয়াম। ইউরোপের কালোঘোড়া নামেই পরিচিত দলটি। যেকোনো বৈশ্বিক কিংবা মহাদেশীয় টুর্নামেন্টে সব সময় থাকে আন্ডারডগ। তবে, একসঙ্গে একটি সোনালি প্রজন্মের উত্থান ঘটেছে বেলজিয়ামে।

ভিনসেন্ট কোম্পানি, মারুয়ানে ফেল্লাইনি, ইডেন হ্যাজার্ড, থিবাত কুর্তোসদের নিয়ে গড়া দলটি যেন এখন বিশ্বজয়েরই স্বপ্ন দেখছে। ইউরো বাছাই পর্ব শেষে সেই দলটিই প্রথমবারেরমত ফিফা র্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসে বেলজিয়ানরা।

তবে নিজেদের গর্বের এই স্থানটি আর ধরে রাখতে পারছে না ইউরোপের চমক সৃষ্টিকারী দলটি। বেলজিয়ামকে হটিয়ে দিয়ে এপ্রিলেই শীর্ষে উঠে আসছে মেসির দেশ আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে গত বৃহস্পতিবার চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েই র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার কাজটি সেরে ফেলেছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলার কারণে বেলজিয়ামকে চলে যেতে হচ্ছে পেছনের সারিতে। সুতরাং, মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা হারলেও তাতে কোনো ক্ষতি নেই। তারাই উঠে যাবে শীর্ষে।

গত বছর নভেম্বরে প্রথম ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠে বেলজিয়াম। ওই সময় যে রেটিং পয়েন্ট অর্জন করেছিল বেলজিয়ানরা, সেই ১৪২৩ পয়েন্ট নিয়েই থাকতে হচ্ছে তাদের।

অপরদিকে চিলির বিপক্ষে জেতার কারণে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট দাঁড়ালো ১৪৬৮। এমনকি বলিভিয়ার বিপক্ষে হেরে গেলেও এই পয়েন্টের হেরফের হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে