,

মুস্তাফিজকে নিয়ে যা বললেন মুশফিক

2016_03_28_14_43_17_P67Mc6LxDGfFaszXrQKQGsoew3wHoi_originalস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। এ কথা নির্দ্বিধায় স্বীকার করতে হবে। গত বছরটা তার কেটেছে দুর্দান্তভাবেই। বলতে গেলে এখনো পর্যন্ত ওটা তার ক্যারিয়ারের সেরা সময়। মুশফিক মাঠে নামা মানেই বাংলাদেশের স্কোরশিট হৃষ্টপুষ্ট, এমনটাই ছিল ওই বছরের প্রায় নিয়মিত দৃশ্যায়ন।

কিন্তু পরের বছর অর্থাৎ ২০১৬ সালে মুশফিকের কী যে হলো, কে জানে? লড়ছেন ফর্মের সঙ্গে। আশানুরূপ ফল এনে দিতে পারছে না তার ব্যাট। তার পরও বিশ্বকাপে বাছাইপর্বের সব ম্যাচ জিতে নিয়েছেন টাইগাররা। সুপার টেনের সবকটি ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে টাইগারদের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। মুশফিকের ব্যাট হাসলে ফলটা অন্যরকমও হতে পারত।

তার ওপর বাংলাদেশকে ধকল সইতে হয়েছে দলের দুই সেরা বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে বিশ্বকাপের মাঝপথে হারিয়ে। এই দু’জন রয়েছেন আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার আওতায়। সব মিলে বিশ্বকাপের মূলপর্ব খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের! এসবের মাঝেও স্বমহিমায় উদ্ভাসিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের জাত চিনিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। অস্ট্রেলিয়া ও ভারতের ব্যাটসম্যানদের তিনি নাচিয়ে ছেড়েছেন। তাই মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট দুনিয়া।

মুশফিকও বাদ যাননি। তিনি মুস্তাফিজকে বললেন আশার আলো। নিজের অফিলিয়াল ফেসবুক পেজে বাংলাদেশি কাটার মাস্টারকে নিয়ে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘সব বাধার মধ্যেও আশার আলো আমাদের মুস্তাফিজ।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ