শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিলিয়ে যাওয়ার আগে ফোন দিয়েছিলেন কো-পাইলট!

news-image

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের চালকের সহযোগী (কো-পাইলট) যাত্রাপথে তাঁর মুঠোফোন থেকে ফোন করার চেষ্টা চালিয়েছিলেন। রাডার থেকে বিমানটি মিলিয়ে যাওয়ার ঠিক আগে এ চেষ্টা করেন তিনি।


নাম প্রকাশ না করে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন দাবি করেছেন। সূত্রের বরাতে মালয়েশিয়ার একটি পত্রিকা আজ শনিবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।


সূত্রের বরাতে মালয়েশিয়ার ‘নিউ স্ট্রেইটস টাইমস’ জানিয়েছে, কো-পাইলটের করা ওই ফোন কলটি আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল। কারণ, বিমানটি টেলিযোগাযোগ টাওয়ার হতে খুব দ্রুত বেগে ছুটে চলছিল।


প্রতিবেদনটির তথ্য খতিয়ে দেখছে মালয়েশিয়ার সরকার।


মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার এক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে ধ্বংস হয়েছে। দুর্ঘটনাস্থল অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে কয়েক হাজার কিলোমিটার পশ্চিমে। মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় অনুসন্ধানের কাজে চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা