,

নিরবের গায়ে হলুদ!

Nirab-120160327062338বিনোদন প্রতিবেদক : একটু অবাক হবার মতোই খবর। নিরব বিয়ে করেছেন বছর দুয়েক আগেই। তার আবার গায়ে হলুদ এ কেমন কথা! কিন্তু হয়েছে তাই-ই।

চিত্রনায়ক নিরব ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রী তাশফিয়া তাহের ঋদ্ধিকে। পরে দুই পরিবার সেই বিয়ে মেনে নিলেও ছিলো না কোনো আনুষ্ঠানিকতা। তার জন্য কনের মনে আক্ষেপ ছিলো সবসময়। সেই আক্ষেপ দূর করতেই নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা করলেন নিরব।

Nirba

গতকাল শনিবার, ২৬ মার্চ রাতে রাজধানীর গুলশান ২ নম্বরের একটি রেস্তোরাঁয় নিরব-ঋদ্ধির গায়ে হলুদ হয়ে গেলো। এ অানুষ্ঠানিকতায় অংশ নেন দুই পরিবারের আত্মীয়স্বজন ও নিরব-ঋদ্ধি দম্পতির কাছের বন্ধুরা। এসেছিলেন নিরবের দীর্ঘদিনের বন্ধু চিত্রনায়ক ইমন, ইত্তেফাক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন, সংগীতশিল্পী বিপ্লব, আরফিন রুমি।

সেই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার, ২৮ মার্চ সেনাকুঞ্জে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে জানালেন নিরব। সেখানে হাজির থাকবেন বিনোদন অঙ্গনের অনেকেই।

Nirab

প্রসঙ্গত, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে নিরব-ঋদ্ধির পরিচয়। দিনাজপুরের মেয়ে ঋদ্ধি সেদিন অটোগ্রাফ নিতে এসেছিলেন নিরবের। ১০ ফেব্রুয়ারি তাদের প্রথম ফোনে কথা হয়। আর একুশে ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা করেন তারা। ধীরে ধীরে তাদের যোগাযোগ রূপ নেয় প্রেমে। অবশেষে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিয়ের মধ্য দিয়ে এর সফল সমাপ্তি হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে