,

কম্বিনেশনের জন্যই নাসিরকে নেয়া হয়নি : মাশরাফি

Nasir20160327050630স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ১ রানের হারের পর নাসিরকে নিয়েই বেশি আলোচনা হয়েছে। দলের হারের জন্য অনেকে বাংলাদেশ দলের সবচেয়ে সেরা ফিনিসার খ্যাত এ অলরাউন্ডারকে না খেলানোকেও দায়ী করেছেন। সবারই মতামত ছিল, শুভাগতর জায়গায় নাসির থাকলে হয়তো শেষ বলটি ব্যাটে লাগাতে পারতেন। এ কারণে অনেকেই ভেবেছিলেন শেষ ম্যাচে হয়তো দলে সুযোগ পেতে পারেন নাসির; কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ার পরও নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচেও ছিলেন না তিনি।

তবে নাসিরকে দলে না নেয়ার বিষয়ে দলের অধিনায়ক মাশরাফি বলেন, আসলে এই সিদ্ধান্তটি একক ভাবে হয় না। সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হয়। আমরা যখন মনে করেছি শুভাগতকে খেলাতে হবে, তাকেই মাঠে নামিয়েছি। মূলত কম্বিনেশনের জন্যই নাসিরকে নামানো হয়নি। রোববার (২৭ মার্চ) কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে ঢাকায় পৌঁছে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি নাসির দুর্দান্ত একজন খেলোয়াড়। আশা করব, সে নিজের খেলাটাকে আরও উন্নত করবে। বাংলাদেশ দলকে সে আরও অনেক দিন সেবা দেবে বলেই আমার বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে