মোনালির কনসার্ট স্থগিত

14বিনোদন ডেস্ক : স্থগিত করা হয়েছে ঢাকায় অনুষ্ঠিতব্য মোনালি ঠাকুরের কনসার্ট। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে হওয়ার কথা ছিল এ আয়োজন।
‘শেয়ার দ্য মিউজিক’ নামের এ কনসার্টের অন্যতম আকর্ষণ হিসেবে ছিলেন ভারতীয় এই জনপ্রিয় শিল্পী। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এ কনসার্টে তার গাওয়ার কথা ছিলো।
আগামী ৩০শে মার্চ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে কনসার্টটি আয়োজন করেছিলো ইন্টিগ্রেটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু জটিলতা তৈরি হওয়ায় আপাতত এটি হচ্ছে না।
শিগগিরই তারা পরবর্তী তারিখ ঘোষণা করবেন বলেও জানান। মোনালির পাশাপাশি কনসার্টে বাংলাদেশের চারটি ব্যান্ডের পরিবেশনার কথা ছিল। এগুলো হলো আর্টসেল, শুন্য, ইউটার্ন ও উপশহর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত