,

সেরা আবেদনময়ী চোখ প্রিয়াঙ্কার!

priyanka-chopraবিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার হিম শীতল চোখের প্রসংশা প্রায়ই শোনা যায়। কিন্তু সেই চোখের জন্যই ‘হোয়াট ইজ সেক্সি’ তালিকায় স্থান পেয়ে যাবেন তা হয় তো ৩৩ বছর বয়সী এই তারকা নিজেও জানতেন না। তবে বাস্তবে তাই হয়েছে।

মেয়েদের বিশেষ পোশাকের বিখ্যাত প্রতিষ্ঠান ভিক্টোরিয়া সিক্রেটের ‘হোয়াট ইজ সেক্সি’ তালিকায় স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি যৌন আবেদনময়ী চোখের তকমা পেয়েছেন। প্রিয়াঙ্কা অভিনীত এবিসি নেটওয়ার্কের থ্রিলার ‘কুয়ান্টিকো’ পেয়েছে যৌন আবেদনময়ী টিভি অভিনয়শিল্পী দলের খেতাব।

এ উপলক্ষে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আবেদনময়ী অভিনয়শিল্পী দল! ভালো লাগলো।’

আমেরিকান টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’র মাধ্যমে পশ্চিমে অভিষেক হয় প্রিয়াঙ্কার। এরপর অস্কার অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে ওঠেন তিনি। এখন ‘বেওয়াচ’ ছবির জন্য ব্যস্ততা যাচ্ছে তার।

যৌন আবেদনময়ী অভিনেত্রী হয়েছেন ‘স্ক্যান্ডাল’ সিরিজের তারকা কেরি ওয়াশিংটন। যৌন আবেদনময়ী গায়িকা-অভিনেত্রীর খেতাব পেলেন ডেমি লোভেটো। অন্য বিজয়ীরা হলেন জুলিয়ানা হাফ, মারিয়া মেনোনস, অ্যালিসিয়া ভিক্যান্ডার, টেলর সুইফট, সেলেনা গোমেজ, হেইলি ব্যাল্ডউইন, রশিদা জোন্স ও অলিভিয়া মুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে