,

দুই পরিবর্তন আসছে আজকের একাদশে!

photo-1458981480স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার নাসির হোসেন। তাও আবার ধর্মশালায় বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে। কিন্তু সুপার টেনে এখনো কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। আসরে নিজেদের শেষ ম্যাচে আজ কি মাঠে নামতে পারবেন পারেন তিনি, তা নিয়ে চলছে জোর আলোচনা।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, কলকাতার ইডেন গার্ডেনসে আজ শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেন নাসির। অলরাউন্ডার শুভাগত হোমের জায়গায় প্রথম একাদশে দেখা যেতে পরে তাঁকে।

বাংলাদেশে একাদশে আরেকটি পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। ওপেনার মোহাম্মদ মিথুনের জায়গায় প্রথম একাদশে থাকতে পারেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

বাছাই পর্ব ও সুপার টেন মিলে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন মিথুন। কিন্তু খুব একটা সাফল্য পাননি তিনি। আর শুভাগত পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে সুযোগ পেয়ে শেষ দুই ম্যাচে খেলেছেন। তিনিও এক রকম ব্যর্থই হয়েছেন। তাই এই দুই ক্রিকেটার আজ একাদশে নাও থাকতে পারেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভ্যাব্য একাদশ : তামিম ইকবাল, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে