শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের জন্য উকিলের কাছে মালাইকা!

Malaika-Aroraবিনোদন ডেস্ক : মালাইকা অরোরা আর আরবাজ খানের ছাড়াছাড়ির গুজবটা বোধ হয় এবার সত্যিই হতে যাচ্ছে! নইলে মালাইকা কেনইবা খামাখা উকিলের কাছে যাবেন আইনি পরামর্শ চাইতে। সম্প্রতি বিচ্ছেদের বিষয় নিয়ে কথা চূড়ান্ত করতেই আইনজীবী বন্দনা শাহের কাছে গিয়েছিলেন মালাইকা। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আঠারো বছরের সংসার তাঁদের। মালাইকা আর আরবাজ খানের। মাঝেমধ্যে খুনসুটি, টুকিটাকি ঝগড়া ফ্যাসাদ যে দুজনের হতো না তা নয়। কিন্তু বেশ কিছুদিন ধরেই আর একসঙ্গে থাকতেন না তাঁরা। আলাদা শয্যার বিষয়টাই যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল তাঁদের দাম্পত্যে। কয়েক দিন আগে খবর প্রকাশিত হয়েছিল বোনের বাড়িতে চলে গেছেন মালাইকা।
সংবাদমাধ্যমের কাছে অবশ্য এই ছাড়াছাড়ির বিষয়টা নিয়ে দুজনের কেউই রাটি কাড়েননি। এর পেছনে আছে তাঁদের সন্তান। বিচ্ছেদের কারণে কিংবা বিচ্ছেদের প্রসঙ্গটি কোনো ভাবে তাদের সন্তানের ওপর প্রভাব ফেলুক— এটি এই দুজনের কেউই চান না। আর এই একটি বিষয়েই দুজনেই বোধ হয় একমত।
যা হোক, বিচ্ছেদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই যে কেবল মালাইকা তাঁর আইনজীবী বন্দনা শাহের কাছে গিয়েছিলেন; সেটি এখন অনেকটাই স্পষ্ট। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আইনজীবীর কাছে এই বিচ্ছেদের যাবতীয় বিষয় নিয়েই কথাবার্তা চূড়ান্ত করেছেন মালাইকা। এখন শুধু আইনি প্রক্রিয়া শুরু করাটাই বাকি।
এদিকে বন্দনা শাহের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘মক্কেলের বিষয়টি নিয়ে কথা বলা বারণ। আমার মক্কেলরা সবাই তাঁদের ব্যক্তিগত বিষয়কে অনেক মূল্যবান মনে করেন। আর আমি এ কারণেই এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না।’
টাইমস অব ইন্ডিয়া।