,

ব্যাটিংয়ে শীর্ষে তামিম, বোলিংয়ে সাকিব

 

 
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়ে শেষ হাসিটা ধরা দেয়নি। তবে ব্যক্তিগত পারফরমেন্সে কিন্তু অন্যদের ছাড়িয়ে গেছেন বাংলাদেশিরা।

Tamim_Shakib1429273565-780x450

টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৫ ম্যাচে ৯৭.৩৩ গড়ে তার রান ২৯২। তালিকায় দুই নম্বরে থাকা আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের রান ১৯৮। খেলেছেন তামিমের চেয়ে এক ম্যাচ বেশিও।
৩ ম্যাচে ১৪৩ রান করে তিনে আছেন ইংল্যান্ডের জো রুট। পরের দুটি স্থান অবশ্য বাংলাদেশি ব্যাটসম্যানের দখলে। ৬ ম্যাচে ১৩৫ রান করে চারে সাব্বির রহমান। সমান ম্যাচে ১২৭ রান করে সাকিব আল হাসান আছেন পাঁচে।

 

ব্যাটিংয়ের মতো বোলিংয়ে শীর্ষে এক বাংলাদেশি। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে তালিকায় সবার উপরে সাকিব। সমানসংখ্যক ম্যাচে আফগানিস্তানের মোহাম্মদ নবীও ১০ উইকেট নিয়েছেন। তবে বোলিং গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে রয়েছেন আফগান স্পিনার।৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনে আছেন আফগানিস্তানের আরেক স্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার মাত্র ৩ ম্যাচেই ৮ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে।

 

৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের পেসার পল ভ্যান মিকেরেন আছেন পাঁচে। ৬ ম্যাচে বাংলাদেশের পেসার আল-আমিন হোসেনও ৬ উইকেট নিয়েছেন। তবে বোলিং গড়ে পিছিয়ে থাকায় আল-আমিন আছেন ছয়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে