,

ডি মারিয়া নৈপুণ্যে আর্জেন্টিনার জয়

2016_03_25_10_58_49_uNKGEFpmsXLmrrd0iYTLrWqxpVoB5N_originalস্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের জন্য চলছে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব। প্রথম চার ম্যাচেই লিওনেল মেসিকে ছাড়া খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। হাঁটুর ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি বার্সেলোনা সুপারস্টার। দলের অবস্থাও ছিল করুণ। চিলির বিপক্ষে মাঠে নামার আগে ৪ ম্যাচ থেকে জেরার্ডো মার্টিনোর দলের পুঁজি ছিল মাত্র পাঁচ পয়েন্ট। কয়েকটি ম্যাচে ছিলেন না সার্জিও আগুয়েরোও।

দুই তারকা ফিরতেই দল চাঙ্গা। আর্জেন্টিনাও ফিরেছে জয়ে। শুক্রবার সান্টিয়াগোতে চিলির বিপক্ষে অবশ্য গোলের দেখা পাননি এই দুই তারকা। তবে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে বল পায়ে জাদু দেখিয়েছেন। দারুণ ফর্মে থাকা অ্যাঙ্গেল ডি মারিয়া নিজের জাত চিনিয়েছেন। শুরুতে পিছিয়ে পড়েও তার অসাধারণ নৈপুণ্যে চিলির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। আগামী বুধবার (৩০ মার্চ) ঘরের মাঠে বলিভিয়াকে স্বাগত জানাবে মার্টিনোর দল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।

চিলির বিপক্ষে এই জয়ে বাছাইয়ের পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকে গেল মার্টিনোর দল। পাঁচ ম্যাচে ২টি জয়, দুটিতে ড্র ও একটিতে হারায় ৮ পয়েন্ট জমা হলো আর্জেন্টিনার ভাণ্ডারে। উঠে আসল তালিকার চতুর্থ স্থানে। পাঁচে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ৪ ম্যাচে দুটি জয়, একটি করে হার ও ড্রয়ে সেলেকাওদের অর্জন ৭ পয়েন্ট। পাঁচ ম্যাচ খেলা চিলির সংগ্রহ ৭ পয়েন্ট। সানচেজদের অবস্থান পঞ্চম। তালিকার শীর্ষে রয়েছে ইকুয়েডর। পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্রয়ে তাদের সঞ্চয় ১৩।

কোপা আমেরিকার ফাইনালে এই চিলির কাছে হেরেই শিরোপা বিসর্জন দিয়েছিল আর্জেন্টিনা। এতে প্রতিশোধের আগুনে জ্বলছিলেন মেসি-মারিয়ারা। কিন্তু শুরুতেই আগুনে জল ঢেলে দিলেন চিলির ফেলিপে গুতিয়েজ। ম্যাচের ১১ মিনিটেই আলো কেড়ে নেন তিনি। তার দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অপরদিকে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের চোখে-মুখে ছিল হতাশার ছাপ। ১৯ মিনিটে মাথায় চিলির জাল কাঁপিয়ে আর্জেন্টাইনদের সেই হতাশা মুছে ফেলেন ডি মারিয়া। গোলের পর মেসি বলটিকে যেভাবে আঘাত করলেন, তাতেই বোঝা যায় কতটা প্রতিশোধের মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন।

তখনও অবশ্য ম্যাচের অনেক কিছুই বাকি। গোল হজম করে চিলির খেলোয়াড়রা উন্মত্ত হয়ে পড়ে। আর্জেন্টিনার দুর্গে বারবার আক্রমণ করেন তারা। কাজে লাগেনি। উল্টো ২৪ মিনিটের মাথায় আরো একটি গোল হজম করে স্বাগতিকরা। এ সময়ে লিওনেল মেসির পা ধরে চিলির জালে বল জড়ান গ্যাব্রিয়েল মার্কাদো। দু’দলের ২৪ মিনিটের খেলাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। দ্বিতীয়ার্ধে নতুন গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে উল্লাসে মেতেছেন মেসি-আগুয়েরো-মারিয়ারা। ঝুলিতে পূর্ণ তিন পয়েন্ট জমা হলো, পাশাপাশি মার্টিনোর শিষ্যদের প্রতিশোধটাও নেয়া হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে