,

বড়পর্দায় মৌসুমীর ঝলক (ভিডিও)

2016_03_23_16_46_16_Cbk7IqQEqiRwdab9e36o8ch1q0RwyY_originalবিনোদন প্রতিবেদক : মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রটি গত ভালোবাসা দিবসে মুক্তি দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। তাই আগামী ১ এপ্রিল মুক্তি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি চলচ্চিত্রটির ট্রেলার অনলাইনে প্রকাশ করা হয়েছে।

মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘মন জানে না মনের ঠিকানা’র ট্রেলারে দেখা যায়, যমজ দুই বোন। একজনের শরীর অন্যজনের সঙ্গে জোড়া লাগানো। কিশোরী এ দুই বোনের গন্তব্য ও যাতায়াত সবই একসঙ্গে। একদিন এক লোক খুন হয়। এ নিয়ে একটি হত্যা মামলাও হয়। খুনি কে? সন্দেহের তীর আসে এক বোনের দিকে। আর অন্য বোন মামলার প্রত্যক্ষদর্শী। মামলায় এক বোনকে খুনি হিসেবে দোষী সাব্যস্ত করেন আদালত। কিন্তু জোড়া বোনের একজন তো নির্দোষ। তবে তাকে কেন যেতে হবে জেলে?

‘মন জানে না মনের ঠিকানা’ ছবিতে আরও অভিনয় করেছেন রাজ্জাক, পরীমনি, ফেরদৌস, আফজাল শরীফ, শহিদুল আলম সাচ্চু, শামস সুমন, শিরিন শীলা, সাজ্জাদ, তানভীর। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এটি প্রযোজনা করেছে প্রিয়জন কথাচিত্র।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে