বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক রান করে নিলেই জিততাম : মাশরাফি

Masrafeস্পোর্টস ডেস্ক : ভারতের মতো দলকে ১৪৬ রানের মধ্যে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সঙ্গী হতাশা আর আক্ষেপ। টি২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১ রানে হেরেছে টাইগাররা। অথচ শেষ তিন বলে এক রান করে নিলেও দল হারতো না বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভারতের বিপক্ষে জয় এসে পড়েছিল হাতের মুঠোয়। এভাবে হারাটা মানতেই পারছেন না বাংলাদেশ অধিনায়ক। এ প্রসঙ্গে মামরাফি বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা সব মিলিয়ে ভালো খেলেছি, …কিন্তু দিন শেষে এটা খুবই হতাশাজনক ছিল।’

স্বাগতিক ভারতের কাছে দুঃখজনক এই পরাজয়ে টি২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল মাশরাফি বাহিনী। সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, তবে সেটাও কাজে লাগাতে পারেন বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে তো তীরে এসে তরী ডুবল।

বুধবারের ম্যাচ শেষে এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘বোলারদের পারফরম্যান্স ছিল দারুণ, তাছাড়া আমরা শেষ বল পর্যন্ত খেলায় ছিলাম। এই সময়ে এক করে নিলেই হতো। কারণ শেষ তিন বলে মাত্র দুই রান দরকার ছিল। অথচ এই সময়ে আমরা তিন বলে তিন উইকেট হারালাম।’