,

পিরোজপুরে পূজায় মগ্ন পরী মনি

2016_03_23_15_36_41_x4lfxRdFbdUkFHrZ5dcOm8UyLV96aU_originalবিনোদন প্রতিবেদক : মন্দিরে দেবতার ভোগের জন্য ডালা ভরে সাজিয়ে রাখা হয়েছে লাড্ডু, নারকেল, কলাসহ বাহারি সব খাবার। পাশেই নির্মাতা মালেক আফসারি পূজার ঘণ্টা বাজিয়ে কি যেন বুঝিয়ে দিচ্ছেন চিত্রনায়িকা পরীমনিকে। পরক্ষণেই সেই ঘণ্টা চলে গেলো নায়িকা হাতে। পাশে আওয়াজ এলো ‘অ্যাকশন’। অমনি হিন্দু রমণীর মতো ঘণ্টা বাজিয়ে শ্লোক বলতে শুরু করলেন পরীমনি। এতক্ষণ যা বলছিলাম এসবই ‘অন্তর জ্বালা’ ছবির শুটিংয়ের দৃশ্য।

প্রায় একমাস ধরে পিরোজপুরে চলছে মালেক আফসারির পরিচালনায় ‘অন্তর জ্বালা’ ছবির শুটিং। এতে নায়িকা হিসেবে একজন হিন্দু তরুণীর চরিত্র অভিনয় করছেন পরীমনি। যে ভালোবাসে একই এলাকার মুসলিম পরিবারের একটি ছেলেকে। এ নিয়েই এগিয়ে যাবে ছবির গল্প।

নায়িকার চরিত্র সর্ম্পকে নির্মাতা  মালেক আফসারি বাংলামেইলকে বলেন, ‘একজন হিন্দু তরুণী যেমন সাত সকালে ঘুম থেকে উঠেই দেবতার আরাধনায় ব্যস্ত হয়ে পড়ে, আমার ছবিতে নায়িকাকেও তেমনি ভাবে দেখা যাবে।’

পরীমনির অভিনয়ের প্রসংশা করে তিনি আরো বলেন, ‘হিন্দু তরুণীর চরিত্রটিতে ভালো ভাবে মানিয়ে নিয়েছে পরীমনি। অসাধারণ এক শিল্পী সে, একটু বুঝালেই সব বুঝে নেয়। আমি নিজেই এখন ওর ভক্ত হয়ে গিয়েছি।’

এদিকে বাংলামেইলের সঙ্গে আলাপকালে নির্মাতা মালেক আফসারি আরও জানান, আগামীতে নিজের প্রযোজনায় কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করবেন। যেখানে পরীমনিকেই নায়িকা হিসেবে রাখবেন বলে মনস্থির করেছেন।

টানা ২৯ দিন ধরে পিরোজপুরের বিভিন্ন লোকেশনে ‘অন্তর জ্বালা’র শুটিং চলছে। প্রতিদিন ১২ ঘন্টা শুটিং করে আরো ২০দিন এভাবেই শুটিং চলবে বলে জানিয়েছেন নির্মাতা।

উল্লেখ্য, নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’ ছবির শুটিং পিরোজপুর ছাড়াও মংলা বন্দর ও সুন্দরবনের কিছু স্থানে হবে। ইতিমধ্যে ছবির অর্ধেক কাজ শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে