পাসপোর্টের জন্য আদালতে সঞ্জয়

df535b69d0e45d637dfd7a073bcc3bc6-7বিনোদন ডেস্ক : এ বছরের ২৫ ফেব্রুয়ারি পুনের ইয়েরাওয়াড়া জেল থেকে মুক্তি মিলেছে বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের। আর জেল থেকে বের হওয়ার এক মাস পেরোতে না পেরোতেই একগাদা কাজ এসে জুটেছে এই বলিউড অভিনেতার হাতে। কিন্তু মুক্তি, মুক্তির পর কাজ এসব মিললেও এখনো নিজের পাসপোর্টটা ফেরত পাওয়া হয়নি এই ‘মুন্না ভাই’য়ের। তাই শেষমেশ আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

সিবিআই ১৯৯৩ সালে একে-৫৬ রাইফেল রাখার অপরাধে প্রথমবারের মতো সঞ্জয় দত্তের পাসপোর্ট জব্দ করেছিল। ২০০৭ সালে টাডা আইনে পাসপোর্ট হারাতে হয় তাঁকে। হয়তোবা এটাই আদালতের কাছে সঞ্জয়ের শেষ আবেদন।

এদিকে বিশেষ টাডা আদালতে শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিবিআই কাউন্সিলকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন বলেই জানিয়েছে বলিউডের একটি সংবাদমাধ্যম। সিবিআইও এই অভিনেতার পাসপোর্ট ফিরিয়ে দিতে তাদের কোনো আপত্তি নেই বলেই জানিয়েছে। বলিউড হাঙ্গামা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত