শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস বিকৃতির জন্য জাতি একদিন তারেক জিয়াকে আদালতের কাঠ গড়ায় দাড় করাবে।- পৌর মেয়র

news-image

Untitled-312স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সর্ম্পকে মিথ্যা বক্তব্য প্রদান করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

এ উপলক্ষে ১০ মার্চ বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক লীগ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। 

বিকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তর থেকে উক্ত বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্তরে প্রতিবাদ সমাবেশ করে। 

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুল। 

সভায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম.সাইদুজ্জামান আরিফ এর পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ জামাল উদ্দিন জামাল, মোঃ ছফিউল্লাহ, মোকতার হোসেন জাকির, মোঃ জহির মিয়া, সাইদুর রহমান জুয়েল, আলম তারা দুলি,  মুক্তি খান, রুনাক সুলতানা পারভিন, ইশতিয়াক আহমেদ দুলাল, আশরাফুল আলম খান, মোঃ লিটন মিয়া, সাগর চান, মোঃ ফখরুল হাসান, মোজ্জামেল হক, সৈয়দ সাজ্জাদ, রফিকুল হক পিন্টু, তৌহিদ ভূইয়া, শামস সাজিদ খান দিপু প্রমুখ।


 

সভায় প্রধান অতিথি বক্তব্যে পৌর মেয়র বলেন, খালেদা জিয়ার কুলাঙ্গার সন্তান, দেশের সম্পদ বিদেশে পাচার কারী, ২১ আগষ্ট গ্রেনেড হামলার নায়ক, দূর্নীতিবাজ তারেক জিয়া লন্ডনে বসে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সর্ম্পকে যে মিথ্যচার করেছে তা ইতিহাস বিকৃতি ও রাষ্ট্রদ্রোহীতার শামিল। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। 

তিনি বলেন ইতিহাস বিকৃতির জন্য জাতি একদিন তারেক জিয়াকে আদালতের কাঠ গড়ায় দাড় করাবে। তিনি কুলাঙ্গার তারেক জিয়া কে দেশে ফিরিেিয় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। 

পরে বিক্ষুদ্ধ নেতা কর্মীগন তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা