বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরে ‘বসগিরি’ শুরু করবেন শাকিব

sakib-homeবিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবির শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। টানা একমাস শুটিং করবেন সেখানে। কলকাতার শুটিং শেষ করে দেশে ফিরেই শামীম আহমেদ রনির ‘বসগিরি’ চলচ্চিত্রের শুটিং শুরু করবেন শাকিব।
শুটিং শুরু হবে ২৭ এপ্রিল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি)। এখানে কয়েক দিন শুটিং হওয়ার পর দেশে, দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হবে।
এই প্রসঙ্গে ‘বসগিরি’র প্রযোজক টপি খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন,‘ নায়ক শাকিব আগামী ২৬ এপ্রিল দেশে ফিরবেন বলে আমাদের নিশ্চিত করেছেন। সে দেশে পৌঁছলেই ২৭ এপ্রিল থেকে আমরা শুটিং শুরু করবো। আশা করছি ভালোভাবেই এই চলচ্চিত্রের জার্নিটা শুরু করতে পারবো।’
নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘মানবতার পক্ষে দেশী ও আন্তর্জাতিক লড়াই ফুটে উঠবে এই ছবিতে। এছাড়া মেন্টাল ছবির মতই নতুন কিছু করার প্রচেষ্টা থাকবে এই ছবিতেও। একটু ভিন্ন ধারার গল্প নিয়ে আমরা নির্মাণ করছি ‘বসগিরি’। নামের সঙ্গে মিল রেখে শাকিব খানের গেটআপেও আসবে পরিবর্তন।’
ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস। এর চিত্রনাট্য লিখছেন রুম্মন রশিদ খান। এই ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ।