,

আরবাজের ব্যর্থ ক্যারিয়ারের কারণেই বিচ্ছেদ চান মালাইকা

jakia..malika_106573বিনোদন ডেস্ক : বলিউডে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত খবর হলো- আরবাজ খান এবং মালাইকা আরোরার বিচ্ছেদ। যদিও এটি নতুন খবর নয়, কিন্তু ১৮ বছরের সংসার এভাবে ভেঙে যাওয়ায় অবাক গোটা বলিউড পাড়া।

আরবাজ-মালাইকা ব্যস্ত তাদের বিচ্ছেদের প্রক্রিয়ায়। অপরদিকে ভক্তরা ব্যস্ত বিচ্ছেদের কারণ খুঁজতে। এই ব্যাপারে মিডিয়ার সামনে সরাসরি কিছুই বলেনি মালাইকা এবং আরবাজ। বিভিন্ন সময়ে মিডিয়াতে উঠে এসেছে মালাইকা নাকি অন্য কারো প্রেমে পড়েই ছাড়তে চান আরবাজকে। কখনো অর্জুন কাপুর তো কখনো আবার প্রবাসী ব্যবসায়ী। তবে সম্প্রতি বিচ্ছেদের সত্যিকারের কারণ জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, তবে যা রটে তার কিছু তো বটে। বিচ্ছেদ হচ্ছে মালাইকার কারণেই। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, মালাইকা মূলত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। এর মূল কারণ হচ্ছে আরবাজের ব্যর্থ ক্যারিয়ার। সেই সঙ্গে সুপারস্টার ভাইয়ের ছত্রছায়া। এছাড়া খান পরিবারে মালাইকা সবসময় উপেক্ষিত। তাকে বাইরের লোক বলে মনে করা হত। যা ছিল বলিউডের মুন্নির জন্য সবচেয়ে অপমানজনক।

প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, মালাইকার সঙ্গে সালমান খানের কখনোই ভালো সম্পর্ক গড়ে উঠেনি। এ কারণে মালাইকা-আরবাজের বিচ্ছেদের বিষয়ে যখন সালমান মধ্যস্থা করতে চেয়েছে সেটি মেনে নেয়নি বলিউডের আইটেম গার্ল।

জানা যায়, মালাইকার পোশাক, পেশা এমনকি বন্ধু-বান্ধবের বিষয়েও আপত্তি ছিল বলিউডের দাবাং অভিনেতার। যদিও আকস্মিকভাবে সালমান খানের ‘দাবাং’ সিনেমায় আইটেম গানে অংশ নিয়েছিলেন মালাইকা। যা বলিউডের মুন্নির ক্যারিয়ারের অন্যতম সাফল্য হিসেবে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে