,

শুধুমাত্র ধোনির মুণ্ডু পাবে বিশ্বকাপ! (মওকা ভিডিও)

13স্পোর্টস ডেস্ক : আবারও যথারীতি ভারতের মওকা ভিডিও প্রকাশ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে তারা মওকা ভিডিও নিয়ে তোলপাড় শুরু করেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমেও তারা ভিডিও নিয়ে আবির্ভূত হয়েছেন।

প্রথম ভিডিওতে দেখা যায়, চার দেশের পতাকার রঙ্গে চারজন দাড়িয়ে আছে। তাদের মাঝে বারবার বিভিন্ন উপায়ে টস হচ্ছে কে আগে ভারতের সাথে খেলতে যাবে। সেখানে ভারতের পক্ষের লোকটিকে অনেক সুস্বাস্থ্যকর দেখালেও বাকিদের ভারতের তুলনায় হেয় করা হয়। বিশেষ করে বাংলাদেশের পক্ষের লোকটিকে বেশি হেয় করা হয়। নিউজিল্যান্ড ও ভারতের প্রতিযোগিতার পর কার কি অবস্থা হয় তা অ্যাডে দেখান হয়নি।

তবে বিশ্ববাসী খুব ভাল করে দেখেছেন, ভারতের অবস্থা নিউজিল্যান্ড কি করেছে। পরবর্তী ম্যাচে পাকিস্তানের সাথে খেলার আগে তারা আর কোনও মওকা বিজ্ঞাপন তৈরি করেনি। এবার পাকিস্তানের সাথে জয়ী হবার পর তাদের মওকা আবার সরব।

সামনে, ভারত ও বাংলাদেশের ম্যাচকে কেন্দ্র করে মূলত এই ভিডিও তৈরি করা হয়েছে। যেখানে দেখা যায়, পাকিস্তানের একজন ভক্ত বিশ্বকাপ ট্রফি হাতে নিতে ছবি তুলছেন। সেই ছবি তুলে দিচ্ছেন ভারতের সমর্থক। তিনি বলছেন ফটোশপে বিশ্বকাপ ট্রফির ছবি হাতে দিয়ে পাকিস্তানের সেই ভক্তকে দেয়া হবে। কারণ বিশ্বকাপ তো আর তারা পাবেন না।

এরপর, বাংলাদেশের সমর্থক আসল বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে ছবি তুলতে চাইলে ভারতীয় সেই ফটোগ্রাফার ভক্ত বলেন, তাহলে বাংলাদেশের সেই ভক্তের মাথা কেটে ধোনির মাথা বসাতে হবে। সেখানে তিনি তাসকিন ও ধোনির সেই ছবির প্রেক্ষাপটে বলেন, ধোনির মুণ্ডু কেটে হাতে নিলে বিশ্বকাপ আসবে না, এর জন্য ধোনির মুণ্ডু মাথায় বসাতে হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে