,

সকাল ১০টায় এফডিসিতে দিতির দ্বিতীয় জানাজা

2016_03_20_18_43_57_UAZ4Z1MdLlUl5QrNbqNFxKy28iaFDK_originalবিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির দ্বিতীয় জানাজা আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হবে। রোববার এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে দীর্ঘদিন অসুখে ভুগে রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী।

দিতির মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান রিয়াজ, চয়নিকা চৌধুরী, মৌসুমী, ওমর সানি, মুশফিকুর রহমান গুলজার, বাঁধনসহ শোবিজ অঙ্গনের বিভিন্ন মানুষ ও তার আত্মীয়-স্বজনেরা।

সেখানে সন্ধ্যায় দিতির পরিবারের মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, সোমবার এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

প্রথম জানাজা শেষে দিতির মরদেহ হিমঘরে রাখা হয়। সেখান থেকে সোমবার সকালে সোনারগাঁওয়ের দপ্তপাড়া পৈত্রিক নিবাসে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পরে বাদ জোহর স্থানীয় মসজিদের মাঠে নামাজের জানাজা শেষে গ্রামের বাড়িতেই সমাহিত হবেন নন্দিত এই চিত্রনায়িকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে