,

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

sa20160320092713স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০তম ম্যাচে রোববার আফগানিস্তানের মোকাবেলা করছে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে হেরে চাপে রয়েছে দুই দলই। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে লড়াই করে পরাজিত হয়। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল সংগ্রহ করেও হেরেছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা : ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স , ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ডেভিড ওয়াইস, কেইল অ্যাবট, কাগিসো রাবাদা, ইমরান তাহির।

আফগানিস্তান : মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), নুর আলি জরদান, আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবাদ্দিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জরদান, দৌলত জরদান, রশিদ খান, সাপুর জরদান ও আমির হামজা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে