বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ১১৯ রানের টার্গেট পাকিস্তানের

India's Hardik Pandya (C) celebrates after his dismissal of Pakistan's captain Shahid Afridi  (L) during the World T20 cricket tournament match between India and Pakistan at the Eden Gardens cricket stadium in Kolkata on March 19, 2016. / AFP / Prakash SINGH        (Photo credit should read PRAKASH SINGH/AFP/Getty Images)
স্পোর্টস ডেস্ক : ইডেনের আজকের পিচটিতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলে জানা গিয়েছিল আগেই। বোলাররাও পিচ থেকে সুবিধা আদায় করতে পারবেন তাও বলা হচ্ছিল। তবে বৃষ্টিই যেন সব ওলট পালট করে দেয়। রানের পিচে রান তুলতে হিমশিম খাওয়া পাক ব্যাটসম্যানরা আঠারো ওভারের ম্যাচে সংগ্রহ করেন ১১৮ রান।

বৃষ্টি ভেজা মাঠে টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের ওপেনিং জুটি খুব কষ্ট করে আট ওভারের মতো খেলে সংগ্রহ করে ৩৮ রান। এরপর ২৪ বল খেলে মাত্র ১৭ রান করা শারজিল খান ফেরেন সাজঘরে।

অপর ওপেনার আহমেদ শাহজাদও কোনও চমক দেখাতে পারেননি। শারজিল ফেরার পর বুমরাহর আঘাতে ২৫ রান করেই ফিরে যান তিনি।

দলের সংগ্রহ যখন খুবই বাজে অবস্থায় তখন পাক অধিনায়ক শহীদ আফ্রিদির ব্যাটে ঘুরে দাঁড়াবে দল এমনটাই আশা ছিল দর্শক ও সমর্থকদের। তবে ১৪ বল খেলে মাত্র ৮ রান করেই ফিরে যান আফ্রিদি।

আফ্রিদির বিদায়ের পর দেখেশুনে নির্বাচিত শট খেলে রান বাড়ানোর চেষ্টা করেন উমর আকমল। তবে সে চেষ্টাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ বলে ২২ রান করে ফেরেন তিনি। আকমলের পিছু নিয়েই ফিরে যান তার সঙ্গে জুটি বাধা শোয়েব মালিকও। ১৬ বলে ২৬ রান করে ফেরেন ভারতের এই জামাই।

ভারতের হয়ে আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদেজা, সুরেশ রায়না ও হার্দিক পান্ডে ১টি করে উইকেট নেন।

এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালোই করেছে পাকিস্তান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে চাপে রয়েছে স্বাগতিক ভারত। শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য আজকের ম্যাচে ভারতের জয়ের কোনও বিকল্প নেই।