,

বিয়ে করলেন স্বর্ণকন্যা মাহফুজা, ২০ মার্চ বৌভাত

shilasa-games_7278-500x282স্পোর্টস ডেস্ক : বিয়ে করলেন সাউথ এশিয়ান গেমসে সাঁতারে দুটি স্বর্ণ পদক জয়ী জলকন্যা মাহফুজা খাতুন শিলা। শুক্রবার বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শাহজাহান আলী রনির সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি।

বর রনিও একজন সাতারু। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর গ্রামের মৃত আফসার আলী ও মোসা. সাজেনুর বেগমের সন্তান। তিনি ২০০৮ সাল থেকে সেনাবাহিনীকে কর্মরত।

বর শাহজাহান আলী রনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে আজই নববধূকে নিয়ে বাড়ি ফিরবেন তিনি। আগামী ২০ মার্চ রবিবার চাঁপাইনববাবগঞ্জে নিজ বাড়িতে বউভাত অনুষ্ঠিত হবে। তিনি নতুন জীবনে পদার্পণ উপলক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন।

যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর এলাকায় বাবার বাড়িতে বিয়ের অানুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে মাহফুজা শিলার। এদিকে শিলার ফোনে যোগাযোগ করলে রিসিভ করেন তার দুঃসম্পর্কের ছোট ভাই সুজা। বিকাল সোয়া তিনটার দিকে তিনি বলেন, দুই পরিবারের উপস্থিতিতে কিছুক্ষণ আগে আপুর (শিলার) বিয়ের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়েছে।

মাহফুজা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৫২টি পদক, ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন। মাহফুজা শিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতার ওপর গ্রাজুয়েশন করেছেন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরিরত আছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে