,

শাহরুখের সঙ্গে অভিনয় করবেন সানি লিওন!

sunny-srkবিনোদন ডেস্ক : এর আগে ‘শুটআউট অ্যাট ওয়াড়ালা’ ছবিতে ‘লায়লা’ নামের একটি আইটেম গানে নেচেছিলেন সানি লিওন। এবার শাহরুখ খানের জন্য আবারও ‘লায়লা’ হচ্ছেন বলিউডের এ সময়ে আলোচিত-সমালোচিত এ অভিনেত্রী। শাহরুখের নতুন ছবি ‘রাইস’-এ সানি লিওনকে দেখা যাবে ৮০ দশকের ছবি ‘কোরবানি’র জনপ্রিয় গান ‘লায়লা ও লায়লা’ গানের সঙ্গে নাচতে।

বলিউড ‘বাদশা’ শাহরুখ খান বর্তমানে ‘রাইস’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা। এখন ‘রাইস’ ছবির শিল্পী তালিকায় যুক্ত হলো সানি লিওনের নামও। ভারতীয় সংবাদমাধ্যম ‘মুম্বাই মিরর’-কে একটি সূত্র জানিয়েছে, আগামী মাসে ‘লায়লা ও লায়লা’ গানের শুটিংয়ে সানি লিওন ও শাহরুখ খান অংশ নেবেন। একটানা দুই দিন চলবে সানি ও শাহরুখের শুটিং।

১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘কোরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানে দেখা গিয়েছিল জিনাত আমানকে। জানা গেছে, নতুন গানে জিনাত আমানের মতো সাজ পোশাকে দেখা যাবে সানি লিওনকে।

‘রাইস’ ছবির প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার এরই মধ্যে ১৯৮০ সালে তৈরি মূল গানটির শিল্পী ও সুরকারের কাছ থেকে গানটি ব্যবহারের অনুমতি নিয়েছেন। এখন শুধু শুটিংয়ের অপেক্ষা, এরপর বড়পর্দায় শাহরুখ খান ও সানি লিওনের রসায়ন দেখার অপেক্ষা।সূএ: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে