,

শিরোপাজয়ের নাচও ঠিক করে ফেলেছেন গেইলরা!

photo-1458226701স্পোর্টস ডেস্ক : ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্রিস গেইলদের সেই গ্যাংনাম নৃত্যের কথা নিশ্চয়ই ভুলে যাননি ক্রিকেটপ্রেমীরা। এবারের আসরেও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে শুরু করেছে তাতে ৩ এপ্রিল ফাইনাল শেষে ক্যারিবীয় ক্রিকেটারদের হাতে শিরোপা দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। সত্যিই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে এবার কীভাবে নাচতে দেখা যাবে গেইলদের? এরই মধ্যে সেটা ঠিকও করে রেখেছেন উইন্ডিজ ক্রিকেটাররা।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটের জয় এনে দিয়েছিলেন গেইল। বাঁহাতি এই ওপেনার যদি দারুণ এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে সত্যিই দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিতে পারে ক্যারিবীয়রা। সে ক্ষেত্রে নতুন একটি গানের সুরে নাচতে দেখা যাবে গেইলদের। আর এই গানটি বেঁধেছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা ডোয়াইন ব্রাভো। উইন্ডিজ এই অলরাউন্ডারের নতুন গানের নাম ‘চ্যাম্পিয়ন’। গেইলের নামও আছে গানের একটি লাইনে, ‘সবাই জানে গেইল একজন চ্যাম্পিয়ন।’ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে গেইল-ব্রাভোদের এই নতুন গান ও নাচের কথা জানিয়েছেন কোচ ফিল সিমন্স।

সংগীতের দুনিয়ায় ব্রাভো অবশ্য পা রেখেছেন আরো আগে। গত বছর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএল চলার সময় একটি ভিডিও প্রকাশ করেছিলেন ব্রাভো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে