,

নিজেদের রেকর্ড নতুন করে লেখাল বাংলাদেশ

2স্পোর্টস ডেস্ক : কেবল মাশরাফিরা নয়, এগিয়ে চলেছে বাংলাদেশের মেয়েরাও। কয়েক বছর আগেও বাংলাদেশের মেয়েদের ক্রিকেট বলতে ছিল কেবল আনুষ্ঠানিকতা যেন। ‘অংশগ্রহণই বড় কথা’র আপ্তবাক্য। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এত দ্রুত বাংলাদেশের মেয়েদের ভালো কিছু করার প্রত্যাশা বা দাবি কেউ করে না। কিন্তু তবু নিজেদের উন্নতির ছাপটা বেশ ভালোভাবেই দেখাচ্ছেন জাহানারা-সালমারা।

ইংল্যান্ডের মতো একটা দলকে বাংলাদেশ এখনই হারিয়ে দেবে, এতটা আশা কেউ করে না। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছেও। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানের এই পরাজয়েও বাংলাদেশের আছে অনেক প্রাপ্তি। সবচেয়ে বড় প্রাপ্তি তো অবশ্যই নিজেদের সর্বোচ্চ রানের স্কোরের রেকর্ডটা নতুন করে লেখা। ১১৭ রানই এখন বাংলাদেশের মেয়েদের নতুন সর্বোচ্চ স্কোর। দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৫ করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা এর আগে মাত্র সাতবারই এক শ পেরোতে পেরেছিল।

নিগার সুলতানার ২৮ বলে ৩৫, সালমা খাতুনের ৩০ বলে ৩২ আর পঞ্চম উইকেটে দুজনের ৬৪ রানের জুটিটাই বাংলাদেশ নতুন এক উচ্চতায় নিয়ে গেল। পঞ্চম উইকেটে এটি বাংলাদেশের নতুন রেকর্ড জুটি। যেকোনো চতুর্থ সর্বোচ্চ। ফারজানা আর রুমা​নার ব্যাট থেকেও এসেছে ১৯ রানের দুটি ইনিংস। এর মধ্যে নিগারের লং অফের ওপর দিয়ে মারা একটি ছক্কাও আছে।
এর আগে বাংলাদেশ অধিনায়ক জাহানারা বল হাতে ৩ উইকেট নেন। জাহানারা এ নিয়ে তিনবার তিন উইকেট করে নিলেন। ৭ উইকেটে ১৫৩ তুলেছিল ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে