,

জয়ার আক্ষেপ!

010_105856বিনোদন ডেস্ক : আর কিছুক্ষণ পরই কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল। দেশ যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মাঠে, তখন ওই শহরেই রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে, ইচ্ছা থাকলেও মাঠে যেতে পারছেন না তিনি। খেলা দেখবেন তবে টিভি পর্দায়, এমনটি জানিয়েছেন অভিনেত্রী।

জয়ার বলেন, ‘‘১৬ কোটি বাঙালির মতো আমিও দারুণ উত্তেজিত। ভাবতে ভাল লাগছে যে, আমি আজ কলকাতায়। তবে আগে থেকে কাজের পরিকল্পনা করা আছে। তাই কলকাতায় থেকেও মাঠে যেতে পারছি না। ভীষণ বড় মিস এটা। তবে, খেলা দেখতে কিন্তু ছাড়ছি না। তিনটে থেকে সাতটা— কোনও কাজ রাখিনি হাতে। খেলা শুরু হতেই টিভির সামনে বসে যাব।”

আজ কি জিতবে বাংলাদেশ? এমন প্রশ্নে উত্তরে জয়া বলেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করাটাই একটা বিশাল ব্যাপার। মাশরাফির নায়কোচিত অ্যাটিটিউড, তামিমের মারকুটে ফর্ম, আর বহু দিন পর সাকিবের এ ভাবে ফিরে আসাটা দলের মনোবল সত্যিই বাড়িয়ে দিয়েছে। ঢাকা থেকে আজ অনেক মানুষ এসেছেন কলকাতায়। সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের জেতার আজ উজ্জ্বল সম্ভাবনা।”

যদি এই ইডেনেই মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ? ‘‘খেলায় তো জয়-পারজয় আছেই। আমার খেলা নিয়ে সব সময়ই খুব স্পোর্টিং অ্যাটিটিউড। তবে আমি অবশ্যই আমার দেশকেই সাপোর্ট করব!’’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে