,

রণবীরের জন্য সুলতানের অফার ছেড়েছিলেন ক্যাটরিনা!

2বিনোদন ডেস্ক : সুলতান ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন আনুষ্কা শর্মা। কিন্তু সেই চরিত্রটি নাকি ক্যাটরিনা কাইফের করার কথা ছিল। সম্প্রতি সামনে এসেছে সেই তথ্য। আর এও জানা গেছে, রণবীরের জন্যই নাকি প্রস্তাবটি গ্রহণ করেননি ক্যাট।
সুলতানের নায়িকা নিয়ে নাটক কম হয়নি। পরিণীতি চোপড়া থেকে কৃতি স্যানন, অনেকের কথাই উঠেছিল। তাঁদের মধ্যে নাকি ছিল ক্যাটরিনা কাইফের নামও। যদিও ক্যাটের নাম কখনও খবরে আসেনি। হয়তো প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নাকচ করে দিয়েছিলেন বলেই।
শোনা গেছে, তখন বয়ফ্রেন্ড রণবীর কাপুরের জন্যই নাকি অফারটি নেননি ক্যাট। সালমানের সঙ্গে যদি সিনেমা করে রণবীরকে আপসেট করতে চাননি তিনি। কিন্তু তারপরেই তাঁর কানে আসে প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তামাশায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। কিন্তু ততদিনে নাকি সুলতানের অফার ক্যাটরিনার হাত থেকে বেরিয়ে গেছে।
শেষপর্যন্ত নায়িকার চরিত্রে নির্ধারিত হয় আনুষ্কা শর্মার নাম। এখন তিনি জোর ট্রেনিং শুরু করছেন। ছবিতে তাঁর চরিত্রটি এক কুস্তিবিদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে