,

পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ

bd-pak20160316052016স্পোর্টস ডেস্ক : একদিকে ইডেন গার্ডেন্সে খেলার স্বপ্নপূরণ। অন্যদিকে প্রতিপক্ষকে হারিয়ে পরিসংখ্যানে আরও একধাপ এগিয়ে যাওয়া। এমন সব সমীকরণ নিয়ে বুধবার বিকেলে মাঠে নামবে টাইগাররা।

সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ পাঁচবারের দেখায় একবারও হারেনি মাশরাফি বাহিনী। অন্যদিকে বাংলাদেশের কাছে পরাজয়ের সংখ্যাটা যেন দিন দিন বাড়ছে আফ্রিদিদের।

পরিসংখ্যানে দেখা যায়, গেলো বছর ১৭ এপ্রিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ৭৯ রানের বিশাল জয় পায় তারা। এরপর ১৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচেও সাত উইকেটের বিশাল জয় পায় টাইগাররা। সিরিজের শেষ ম্যাচেও আট উইকেটে হেরে ওয়াইট ওয়াশ হয় পাকিস্তান।

ওয়ানডে`র মতো টি-টোয়েন্টিতেও রয়েছে বেশ সাফল্য। ২৪ এপ্রিল সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

সর্বশেষ এশিয়া কাপে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন সাব্বির-মাহমুদুল্লাহরা। ফলে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে