নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম খেলায় স্বাগতিক ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে ৪৭ রানে ভারতকে হারিয়ে উড়ন্ত সূচনা করলো কিউইরা।
জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মহা বিপর্যয়ে পড়ে স্বাগতিক ভারত। ব্যাটিং উইকেটে ১২৭ রানকে ভাবা হয়েছিল খুবই সহজ; কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ে সামনে একের পর এক উইকেট হারায় মহেন্দ্র সিং ধোনির দল। মূলত কিউইদের স্পিনেই নাকাল হয়েছে ভারতীয়রা।











