,

সরাইলে ডাকাত-পুলিশ সংঘর্ষ গুলিবিদ্ধ-১

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : download (69)সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করায় পুলিশের সাথে সংঘর্ষ হয় ডাকাত দলের। হামলা পাল্টা হামলায় আবদুল্লাহ (২২) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়। আহত হয় এক পুলিশ সদস্য। গত সোমবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের রাজামারিয়া কান্দির খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এস আই আবদুল আলীমের নেতৃত্বে মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ। রাত ৩টার দিকে শাহবাজপুর রাজামারিয়া কান্দি এলাকায় ১৫/১৬ জনের সংঘবদ্ধ একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টের পেয়ে পুলিশ ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। ডাকাত পুলিশের মধ্যে চলে হামলা পাল্টা হামলা। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশও ছুঁড়ে পাল্টা ৬ রাউন্ড। কর্দমাক্ত ফসলি মাঠের এ লড়াইয়ে কাঁদা পানিতে একাকার হয়ে যায় পুলিশ ও ডাকাতরা। এক পর্যায়ে ডাকাতদের বল্লমের আঘাতে আহত হয় কন্সটেবল সাইফুল ইসলাম। আর ডান পায়ের হাঁটুর উপরের অংশে গুলিবিদ্ধ হওয়ায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ডাকাত আবদুল্লাহ। তাকে গ্রেপ্তার করে সরাইল হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। আবদুল্লাহ শাহবাজপুর মুন্সি হাটির রহমত আলীর ছেলে। আর কন্সটেবল সাইফুল সরাইল হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে যায়। সরাইল থানার উপ-পরিদর্শক আবদুল আলীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলা সদর হাসপাতালে পুলিশ প্রহরায় গুলিবিদ্ধ ডাকাত আবদুল্লাহর চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ