একই ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকছেন না কাজল

Kajolবিনোদন ডেস্ক : বলিউডের সিনেমায় যারা সদা চোখ রেখে অভ্যস্ত, তাদের মধ্যে গেল সপ্তাহে একটি খবর ব্যাপক ‘চমক’ সৃষ্টি করতে সমর্থ হয়েছিল! ভারতীয় সংবাদ মাধ্যমের বদৌলতে সবাইকে কৌতূহলি করেছিল বলিউডের প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক করন যোহরের আসন্ন সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় এক হচ্ছেন সমকালীন দুই শীর্ষস্থানীয় ও তুমুল জনপ্রিয় দুই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও কাজল! কিন্তু সপ্তাহ না ঘুরতেই জানা গেল, ওটা ছিল স্রেফ একটি গুজবে খবর!

তাহলে? যা সত্য তাই! নির্মাতা, অভিনেতা ও প্রযোজক করন যোহরের আসন্ন সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ঐশ্বরিয়া রাই থাকলেও থাকছেন না ‘কুচ কুচ হোতা হ্যায়’ খ্যাত তারকা অভিনেত্রী কাজল! আর একথাটা সরাসরি জানালেন স্বয়ং নির্মাতা করন যোহরই!

গতকাল ভক্তের সঙ্গে টুইটারে প্রশ্নত্তোর পর্বে অংশ নিয়েছিলেন করন যোহর। আর সেখানেই এক ভক্ত সুযোগ বুঝে জিজ্ঞেস করেন যে, তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় কাজল থাকছেন কি না?’

ভক্তের এমন প্রশ্নের উত্তরে করন যোহর সরাসরি ‘না’ বলে দেন। তারপর ছবিটি নিয়ে ভক্তের আরো আগ্রহ জাগানিয়া প্রশ্নগুলোরও উত্তর দেন করন যোহর। বলেন, ছবিটি প্রতিদানহীন এক অসাধারণ ভালোবাসার গল্প। ঐশ্বরিয়া ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, যেখানে তিনি অভিনয় করবেন সাবা তালিয়ার খানের চরিত্রে। আর অন্যদিকে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করছেন ছবিতে। যেখানে তার নাম থাকবে আলি।

টুইটে এক ভক্ত করনকে উদ্দেশ্য করে বলেন, তিনি কখনো অ্যাকশন সিনেমা করবেন কি না? ভক্তের এমন প্রশ্নে করন বলেন, ‘ভালোবাসাইতো সবচেয়ে বড় অ্যাকশন। এর ক্ষত অন্যসবকিছুর চেয়ে বেশি।’

তারকাবহুল এই ছবিতে ঐশ্বরিয়া এবং পকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ছাড়াও আছেন সাইফ, ইমরান আব্বাস। ছবিতে অমিত চরিত্রে দেখা যাবে রনবীর কাপুরকে, আর অন্যদিকে আনুশকা শর্মাকে দেখা যাবে আলিজেন চরিত্রে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত